ফ্লাইওভারের গার্ডার পড়ল প্রাইভেট কারে, নিহত ৪

১৫ আগস্ট ২০২২, ০৫:৩১ PM
ফ্লাইওভারের গার্ডার পড়ল প্রাইভেট কারে

ফ্লাইওভারের গার্ডার পড়ল প্রাইভেট কারে © সংগৃহীত

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিট ট্রানজিট বা বিআরটির ফ্লাইওভারের স্ল্যাব ভেঙে প্রাইভেটকারে পড়ার পর এর ৪ জন আরোহী মারা গেছে।

জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনের সড়কে সোমবার বিকেল এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।

নিহতরা হলেন, রুবেল (৫০) ঝর্ণা (২৮) জান্নাত (৬) জাকারিয়া (২)। এছাড়া আহতরা হলেন, হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ পরিচয় দিয়ে আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। গাড়ি থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও দুই জন থাকার আশঙ্কা করছি আমরা।

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।

এ দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

 

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence