খালেদা জিয়া–শহীদ হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের

০৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:০১ PM
খালেদা জিয়ার কবর জিয়ারতের সময়

খালেদা জিয়ার কবর জিয়ারতের সময় © সংগৃহীত

জকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও এজিএস প্রার্থী বিএম তানজিলের নেতৃত্বে প্যানেল থেকে নির্বাচিতরা বেগম খালেদা জিয়া ও শহিদ শরীফ ওসমান হাদি’র কবর জিয়ারতে অংশ নিয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে খালেদা জিয়া’র কবর জিয়ারত করেন তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর মাজার প্রাঙ্গণে শহিদ শরীফ ওসমান হাদি’র কবর জিয়ারত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল থেকে নবনির্বাচিত পাঠাগার ও সেমিনারবিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্যসহ অন্যান্যরা।

এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের শাখা সভাপতি একেএম রাকিব বলেন, আমরা নির্বাচনকালীন সময়ে খালেদা জিয়া ও শহিদ ওসমান হাদি’র কবর জিয়ারতে যেতে পারিনি। সে কারণে আজকে যাওয়া। গণতন্ত্রের জন্য তাঁর যে লড়াই, সেই লড়াইয়ের মূলমন্ত্র আমরা ধারণ করি। শহিদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেছেন, আমরাও লড়ে যাবো। গণতন্ত্র প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্যানেল ও আমরা লড়ে যাবো।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে ‘টিম চুয়েট সি’
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9