পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় নতুন ও নমনীয় শিক্ষণ পদ্ধতি গ্রহণ জরুরি : খুবি উপাচার্য

১০ জানুয়ারি ২০২৬, ০১:২৩ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদা ও শেখার ধরন বদলাচ্ছে এবং প্রযুক্তি ক্রমেই শ্রেণিকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষে শিক্ষকদের নতুন ও নমনীয় শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।

আজ ১০ জানুয়ারি (শনিবার) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পেডাগোজিক ইননোভেশনস ফর রেফর্মাটিন অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬-এ এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন আজ ১০ জানুয়ারি (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হয়।

উপাচার্য বলেন, ‘পেডাগজিক্যাল উদ্ভাবন কেবল আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারে দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় রেজিলিয়েন্স বা সহনশীলতা কঠিন সময়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মানসম্মত, শিক্ষার্থী-কেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং জাতীয় পর্যায়ের এ ধরনের সম্মেলন আয়োজনের জন্য বেল্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মেলনের কি-নোট স্পিকার, বেল্টার প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, কনফারেন্স কনভেনর ও বেল্টার সেক্রেটারি ড. মো. মহিব উল্লাহ এবং কো-কনভেনর ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা কি-নোট সেশন উপস্থাপন করেন। তিনি শিক্ষায় প্রযুক্তির সংযুক্তি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতি এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা ও প্রভাষক আফসানা কবির প্রীতি। দিনব্যাপী এ সম্মেলনে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। একাডেমিক আলোচনা ও গবেষণা উপস্থাপনার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা হয়। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence