জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক গোলাম মোস্তফা

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৬ PM
জবির বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা।

জবির বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা। © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সহসাই কেটে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ.কে. এম. মনিরুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবিতে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত

উল্লেখ্য, বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা আগামি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যাপনা করেছেন।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬