বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক

১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তউপজেলা বদলির আদেশ স্থগিত হওয়ার পরও নিজ নিজ কর্মস্থলে ফেরেননি ১২ সহকারী শিক্ষক। দেড় মাসের বেশি সময় ধরে তারা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওই ১২ শিক্ষককে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে সতর্ক করা হলেও তারা এখনো স্কুলে ফেরেননি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটি’ বদলির আদেশ জারি করে। এর এক দিন পর, ৩০ সেপ্টেম্বর নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠায় আরেকটি পত্রের মাধ্যমে ওই আদেশ স্থগিত করে কমিটি। এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদরের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির জন্য ৪৩ জন শিক্ষক আবেদন করেন। তাদের মধ্য থেকে ১২ জনকে গত ২৯ সেপ্টেম্বর বদলির আদেশ দেওয়া হয়। তবে নথিপত্র ও আদেশ যাচাই করে দেখা যায়, ওই ১২ শিক্ষকের মধ্যে আটজনের বদলির আদেশ নীতিমালা লঙ্ঘন করে দেওয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বদলির আদেশ স্থগিত করে কমিটি।

কর্মস্থলে অনুপস্থিত থাকা ১ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘শুধু আমি কেন, ১২ জনের সবাই পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত। আমরা বদলির আদেশ স্থগিতের খবর পেয়েছি, কিন্তু তার আগে বদলিকৃত স্কুলে যোগদান করেছি। এখন কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের ফিরে যেতে বললে আমরা ফিরে যাব।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঢাকায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বদলি হওয়া ওই ১২ শিক্ষকের যোগদানপত্র তিনি গ্রহণ করেননি বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘আমি মৌখিকভাবে বদলির আদেশ স্থগিতের পর লিখিত আদেশও জারি করা হয়। এরপরও কেন ওই ১২ শিক্ষক তাদের নিজ নিজ স্কুলে ফেরত যাননি, তা জানতে আজ (বৃহস্পতিবার) তাদের ডেকেছিলাম। রোববার তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পূর্বের বদলির আদেশের অসংগতি নিয়ে কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950