শিবির সেক্রেটারি

ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিতে হবে

১২ নভেম্বর ২০২৬, ০৫:১১ PM
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণে বক্তব্য রাখছেন সিবগাতুল্লাহ

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণে বক্তব্য রাখছেন সিবগাতুল্লাহ © টিডিসি ফটো

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা শিক্ষার্থীদের জীবন গঠনে সৎ ও ভালো সঙ্গের গুরুত্ব তুলে ধরেন। এ সময় ভালো সঙ্গের প্রভাব বোঝাতে রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে আতর বিক্রেতার উদাহরণ দেন তিনি।

তিনি বলেন, ‘আতর বিক্রেতার পাশে বসলে আপনি আতর না কিনলেও তার সুঘ্রাণ পাবেন। ঠিক তেমনি সৎ ও আদর্শবান বন্ধুদের সঙ্গে থাকলে জীবনও সুবাসিত ও সুন্দর হয়ে ওঠে। তাই ক্যাম্পাস জীবনের শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. সাদিক কায়েম। তিনি বলেন, ‘আমরা সিট দখল করতে দিইনি। এক বছরের কলেজজীবনে নানা ধরনের উন্নয়ন করেছি। শিক্ষার্থীদের কল্যাণে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করেছি, সামনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও ককসুর সাবেক ভিপি মো. সরওয়ার কামাল।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীতের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়।

বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক জীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, দক্ষতা অর্জন, মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামি সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের একাডেমিক প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্টান শেষ হয়।

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১২ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বি…
  • ১২ নভেম্বর ২০২৬
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950