জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। তবে ফলাফল দেখতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে আপাতত ‘৫০২ ব্যাড গেটওয়ে’ (502 Bad Gateway) ত্রুটি দেখাচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) ফল প্রকাশের পর থেকেই অনেক পরীক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারছেন না। সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় ফল জানতে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পুনঃমূল্যায়নের ফল দেখতে পারবেন। তবে সার্ভার সচল না হওয়া পর্যন্ত ফলাফল দেখতে সমস্যায় পড়তে পারেন তারা।
ফলাফল দেখুন এখানে