মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

১৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ AM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলা আপাতত স্থগিত রেখেছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন কারখানাগুলো ধ্বংস করে দিতে পারেন বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন সাংবাদিক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। 

ট্রাম্প বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত পরিস্থিতি যেমন আছে, কিছুদিন তেমনই থাকতে দিতে। তিনি আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও বর্তমান এই কৌশলই পছন্দ করছে। তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি চাইলে এখনই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন, তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধেই বর্তমান অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেছেন।  

মিত্র দেশগুলোর অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘হ্যাঁ, আমি চালাতাম।’

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোর ওপর বড় কোনো আঘাত হানেনি দাবি করে ট্রাম্প বলেন, এক দিনের মধ্যেই তাদের জ্বালানি খাত শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন সময় লাগবে।

এ সময় ট্রাম্প স্বীকার করেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় ঘটেছে। তবে এত কিছুর পরও ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান জোরালোভাবে তুলে ধরেন তিনি।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950