কুবিতে ভর্তি হয়েছেন ৫০৭ জন, ফাঁকা আসন ৫৩৩টি

০৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২০২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে এ, বি ও সি ইউনিটের ১ হাজার ৪০টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন মাত্র ৫০৭ জন শিক্ষার্থী। ফলে এই তিন ইউনিটে ফাঁকা রয়েছে আরও ৫৩৩টি আসন।

রবিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটির ১৫তম সভায় এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দ্বিতীয়দিনে হাবিপ্রবিতে ভর্তি ১৬৯ জন, আসন ফাঁকা ৩১১টি

এর আগে, গত ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন চলে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম। এই পাঁচদিনের ভর্তি কার্যক্রম শেষে এ ইউনিটে আসন ফাঁকা রয়েছে ১৬৩টি, বি ইউনিটে ২৭১টি, সি ইউনিটে ৯৯টি এবং নির্ধারিত কোটা আসনে ১৩টি।

আরও পড়ুন: তিনদিনে শাবিতে ভর্তি ২৮১ জন, ৭২ শতাংশ আসন ফাঁকা

বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, প্রতিটি বিভাগে আবেদনকারীদের মধ্য থেকে যদি প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে খালি আসনের চারগুণ শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। দ্বিতীয় সাক্ষাৎকার হবে ১৬ এবং ১৭ জানুয়ারি এবং ভর্তি ১৮ ও ১৯ জানুয়ারি।

গুচ্ছের ৫ বিশ্ববিদ্যালয়ে খালি পাঁচ হাজার দুইশত আসন

এছাড়া গুচ্ছভুক্ত আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী পাচ্ছেন না। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ২য় ও তৃতীয় ধাপের মেধাতালিকাও প্রকাশ করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও পর্যন্ত ৫টি বিশ্ববিদ্যালয়ে আসন খালি রয়েছে পাঁচ হাজার ২৫১টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালি রয়েছে ১ হাজার আটটি আসন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১২০টি আসন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৯৩টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬২৬টি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ইউনিটে ৭০৪টি আসন খালি রয়েছে।

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ …
  • ১৩ নভেম্বর ২০২৬
বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন…
  • ১৩ নভেম্বর ২০২৬
লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950