ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন যারা

১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ PM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়াই আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি খেলবে লিওনেল স্কালোনির দল। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা আসার পর এটিই আর্জেন্টিনার প্রথম ম্যাচ। তবে মেসির অনুপস্থিতির পাশাপাশি একাদশেও বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ স্কালোনি। গোলপোস্টে নতুন মুখের দেখা মেলার পাশাপাশি রক্ষণভাগেও আসতে পারে পরিবর্তন।

শনিবার ভোরের ম্যাচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। বিশেষ সুরক্ষাসামগ্রী পরে অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে বেঞ্চে রাখার ইঙ্গিত পাওয়া গেছে। তার পরিবর্তে গোলপোস্ট সামলাতে পারেন জেরোনিমো রুলি। সাধারণত মার্তিনেজের বিকল্প হিসেবে খেলেন এই গোলরক্ষক।

রক্ষণভাগেও পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। বৃহস্পতিবারের অনুশীলনে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে খেলেছেন ফাকুন্দো মেদিনা। লিওঁর এই ডিফেন্ডার স্কালোনির নিয়মিত পছন্দ হলেও চলতি মৌসুমে ক্লাবের হয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি। ১৮ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে মাঠে নেমেছেন তিনি। এর মধ্যে শুরুর একাদশে ছিলেন মাত্র দুটিতে। অন্যদিকে বায়ার লেভারকুসেনের হয়ে ১৫ ম্যাচের ১২টিতেই শুরু থেকে খেলেছেন মেদিনা। কোচিং স্টাফের আস্থাও অর্জন করেছেন তিনি।

মেদিনা একাদশে জায়গা পেলে রক্ষণভাগের ডান দিকে দেখা যেতে পারে আগুস্তিন জিয়াইকে। চোটের কারণে ক্রিস্তিয়ান রোমেরোর জায়গায় খেলবেন লিওনার্দো বালার্দি। তার সঙ্গে কেন্দ্রীয় রক্ষণ সামলাবেন লিসান্দ্রো মার্তিনেজ।

মাঝমাঠে থাকছেন আলেক্সিস ম্যাক আলিস্টার ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে খেলতে পারেন এজেকিয়েল পালাসিওস। নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস এবং দলে ডাক না পাওয়ায় রদ্রিগো দি পল এই ম্যাচে খেলতে পারবেন না। ফলে পালাসিওসের সামনে নিজের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ থাকছে।

আক্রমণভাগে তরুণদের ওপরই ভরসা রাখছেন স্কালোনি। মেসি না থাকায় আক্রমণ সাজানোর মূল দায়িত্ব পেতে পারেন নিকো পাস। তার সঙ্গে আক্রমণভাগে থাকবেন হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ/জেরোনিমো রুলি; আগুস্তিন জিয়াই, লিওনার্দো বালার্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; এজেকিয়েল পালাসিওস/ভ্যালেন্তিন বার্কো, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার; নিকো পাস, হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি/থিয়াগো আলমাদা।

বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বৈজ্ঞানিক সেমিন…
  • ১৩ নভেম্বর ২০২৬
গ্যালারি ভর্তি বাংলাদেশকে ‘চুপ’ করে দিতে চায় পাকিস্তান
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার, ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েট…
  • ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ…
  • ১৩ নভেম্বর ২০২৬
২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অনেক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950