তিনদিনে শাবিতে ভর্তি ২৮১ জন, ৭২ শতাংশ আসন ফাঁকা

০৬ জানুয়ারি ২০২২, ০৮:৪৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন দিনের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) তিনদিনে বিশ্ববিদ্যালয়ের ‘এ-১’ ও ‘এ-২’ ইউনিটের সাক্ষাৎকার শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী সাক্ষাৎকারে দুই ইউনিটের ৯৮৫টি আসনের মধ্যে শুধুমাত্র ২৮১ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন।

আরও পড়ুন: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

এবার গুচ্ছ পদ্ধতিতে ‘এ-১’ ও ‘এ-২’ ইউনিটে মোট ৯৮৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির সমন্বিত ‘বি’ ইউনিটে ৬০২টি আসন রয়েছে। যার ভর্তি কার্যক্রম এখনো শেষ হয়নি।

আরও পড়ুন: খুবির ক্লাস শুরু ১৬ জানুয়ারি, পরীক্ষা ২২ মে

শাবিপ্রবির দুই ইউনিটে ৯৮৫টি আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ২৮১ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। যা মোট আসনে প্রায় ২৮.৫২ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ২৫৫ জন ও ‘এ-২’ অনুষদের আর্কিটেকচারে ২৬ জন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এতে প্রায় ফাঁকা পড়ে আছে ৭২ শতাংশ আসন।

তিনদিনের সাক্ষাৎকার শেষে কোন ভর্তিচ্ছু না পাওয়া ডিপার্টমেন্টগুলো হলো- রসায়ন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, গণিত, সমুদ্রবিজ্ঞান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগ। এসব ডিপার্টমেন্টগুলোতে ৪৩৫টি আসন রয়েছে।

আরও পড়ুন: স্ত্রী-সন্তানদের নির্যাতন মুরাদের, জিডিতে যা আছে

এছাড়া ‘এ-১’ ইউনিটের ১৮টি ডিপার্টমেমেন্টে ৬৪০টি আসন এখনো ফাঁকা রয়েছে। অন্যদিকে ‘এ-২’ ইউনিটের ৩০ আসনের মধ্যে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ২৬ জন ভর্তিচ্ছু। এতে ৪টি আসন ফাঁকা রয়েছে। তিন দিনের সাক্ষাৎকার শেষে দুই ইউনিটে মোট ৬৪৪টি আসন ফাঁকা রয়েছে।

এর আগে, গত ০৪ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়।এবার বিশ্ববিদ্যালয়টির ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।

আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9