স্ত্রী-সন্তানদের নির্যাতন মুরাদের, জিডিতে যা আছে

০৬ জানুয়ারি ২০২২, ০৮:০৯ PM
মুরাদের পরিবার

মুরাদের পরিবার © ফাইল ছবি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান তার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মুরাদের বাসায় পুলিশ

তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে থানায় একটি জিডি করেছেন তার স্ত্রী।

জিডিতে ডা. জাহানারা এহসান অভিযোগ করেন, ডা. মুরাদ হাসানের সঙ্গে তার ১৯ বছরের বৈবাহিক জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি ডা. মুরাদ কারণে-অকারণে তার স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে তিনটায় মুরাদ তার স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে তিনি ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাদের বাসায় গেলে মুরাদ বাসা থেকে বের হয়ে যান।

এ অবস্থায় ডা. মুরাদ তার স্ত্রী-সন্তানদের ক্ষতি করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করে জিডিতে উল্লেখ করেছেন জাহানারা এহসান।

এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে পুলিশের সহযোগিতা চান ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

আরও পড়ুন: টিকা না নিলে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, বিকেল ৩টার দিকে ৯৯৯ থেকে কল পেয়ে ওই বাসায় আমাদের একটি টিম পাঠানো হয়। তবে বাসায় গিয়ে আমরা সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি মুরাদ সাহেবকে পাইনি।

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সত…
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে তৃতীয় হয়ে কত টাকা পেল ইংল্যান্ড?
  • ১৯ জুলাই ২০২৬
পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিস
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারাল ইংল্যান্ড, এমবাপ্পে-বেলিং…
  • ১৯ জুলাই ২০২৬
স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে যা জানা জরুরি
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence