কবি নজরুল কলেজে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৪ জানুয়ারি ২০২২, ০৪:০৪ PM
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রায় কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রায় কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। © সংগৃহীত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে এ উপলক্ষে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কেক কাটার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন: শোভাযাত্রায় দাঁড়ানোর জায়গা নিয়ে ছাত্রলীগের দু‘পক্ষের মারামারি

পুষ্পস্তবক অর্পণ শেষে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে অন্যান্যের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজহাতে গড়া শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৪ জানুয়ারি ২০২২ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একেকটি সিঁড়ি বেয়ে ৭৫ বছরে পদার্পণ করল। বাংলাদেশ ছাত্রলীগ তার গৌরবগাথা ইতিহাসকে সমুন্নত রাখতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে ‘মুজিববর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আরও একধাপ এগিয়ে যাবে।

আরও পড়ুন: ওমিক্রন ফুসফুসে ছড়ায় না: গবেষণা

তারা আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের ও দশের কল্যাণে সর্বদা নিয়োজিত। তার কারণ বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। বঙ্গবন্ধুর দেখানো পথে চলে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে। শান্তি প্রতিষ্ঠায় কাজ করে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬