বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্রণালয়, সভার তারিখ ঘোষণা

১৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক © টিডিসি সম্পাদিত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক আলোচনা করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর (রবিবার) দুপুরে সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর (রোববার) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভার আলোচ্য বিষয় হিসেবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) সিদ্দিক জুবায়ের থাকবেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জন ব্যক্তিকে আমন্ত্রণও জানানো হয়েছে।
 

বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950