পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত। © সংগৃহীত ছবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিল্প ও শিক্ষা গবেষণা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মোছা. রোখছানা বেগম।
এ ছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভায় অংশ নেন।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের পরিচালক ড. মো. নূরুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
এ ছাড়া বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, এফসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান চৌধুরী, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এবং বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।
সভায় রিজেন্ট বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্মরণে শোক প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।