তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরেন্ট কর্মীদের পাল্টাপাল্টি হামলা

১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ PM
 তিতুমীর কলেজ ও রেস্টুরেন্ট কর্মীদের পাল্টাপাল্টি হামলা

তিতুমীর কলেজ ও রেস্টুরেন্ট কর্মীদের পাল্টাপাল্টি হামলা © টিডিসি ছবি

রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও রেস্টুরেন্টটির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। পরে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

দূরবীন বাংলার দায়িত্বপ্রাপ্ত এক ম্যানেজারের ভাষ্য, শুক্রবার হওয়ায় রেস্টুরেন্টে তুলনামূলক বেশি ভিড় ছিল। এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থী পরিচয়ে একজন সেখানে এসে টোকেন না নিয়ে ছয়জনের বসার জায়গায় একা বসেন। বিষয়টি রেস্টুরেন্টের কর্মীরা তাঁকে জানালে এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওই ব্যক্তি আরও কয়েকজনকে নিয়ে এসে কর্মীদের ওপর হামলা ও রেস্টুরেন্টে ভাঙচুর চালান।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, খাবার খেতে গিয়ে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রেস্টুরেন্টের কর্মীরা তাঁদের সহপাঠীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং গায়ে হাত তোলেন। এ খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা সেখানে গেলে কর্মীরা তাঁদের ওপরও চড়াও হন।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান বলেন, ‘প্রথমে আমাদের তিতুমীর কলেজের ভাইয়েরা খাবার খাওয়ার সময় সিরিয়ালে বসা নিয়ে স্টাফদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেখানে স্টাফরা তিতুমীরের ভাইদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁদের গায়ে হাত তোলেন। স্টাফরা সংখ্যায় প্রায় ৫০-৬০ জন থাকায় তাঁরা আমাদের ভাইদের মারধর করেন।’

তিনি আরও বলেন, ‘এই খবর শোনার পর আমরা তিতুমীরের সাধারণ শিক্ষার্থীরা সবাই একসঙ্গে সেখানে যাই। আমরা ভেতরে গিয়ে স্টাফদের কাছে জানতে চেয়েছিলাম, কেন তাঁরা আমাদের ভাইদের ওপর হামলা করেছেন। তখন ভেতরে ঢোকার পর স্টাফরা আমাদের ওপর চড়াও হন। এ সময় ওপর থেকে ছুড়ে মারা একটি চেয়ার সরাসরি আমার মাথায় লাগে। এতে আমার মাথা ফেটে যায় এবং রক্তপাত হয়। পরে অন্য ভাইয়েরা আমাকে সেখান থেকে উদ্ধার করে নিচে নিয়ে যান এবং হাসপাতালে ভর্তি করান।’

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950