ইবি শিক্ষক সমিতির সভাপতি মিজানুর, সম্পাদক জাহাঙ্গীর

১২ ডিসেম্বর ২০২১, ০৯:১২ PM
প্রফেসর মিজানুর ও প্রফেসর জাহাঙ্গীর

প্রফেসর মিজানুর ও প্রফেসর জাহাঙ্গীর © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ১৭৪ ভোট পেয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের প্যানেল থেকে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান সভাপতি এবং ১৮৬ ভোট পেয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ইবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

আজ রবিবার (১২ ডিসেম্বর) রাত আটটার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ৩৯০টি ভোটের মধ্যে তিনটি ভোট বাতিল হয়। নির্বাচনে মোট ভোট প্রদান করে ৩৪৬ জন শিক্ষক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৬৬ ভোট পেয়ে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক, ১৫৩ ভোট পেয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, ১৬৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জামাতপন্থী শিক্ষক প্রফেসর ড. আব্দুল বারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: যবিপ্রবির শিক্ষক সমিতির প্রথম নারী সভাপতি সেলিনা, সম্পাদক জাহিদ

এদিকে সদস্য হিসেবে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে নির্বাচিত শিক্ষকরা হলেন, প্রফেসর ড. শাহিনুজ্জামান (১৭৩), প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯), প্রফেসর ড. খোদেজা খাতুন (১৬৮), প্রফেসর ড. রফিকুল ইসলাম (১৬৭), প্রফেসর ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬), প্রফেসর ড. নুরুন্নাহার (১৬৫), প্রফেসর ড. জাহিদুল ইসলাম (১৬২), আওয়ামীপন্থী শিক্ষকদের শাপলা ফোরাম প্যানেল থেকে মাহবুবুল আরফীন (১৭১), প্রফেসর ড. আনোয়ার হোসেন (১৬৪), প্রফেসর ড. শামসুল আলম (১৬১) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ইবি ভর্তির আবেদনের সময় বেড়েছে

এদিকে বিএনপিপন্থী শিক্ষকদের একাংশের শিক্ষকদের সংগঠন সাদা দলের একজনও নির্বাচিত হয়নি বলে জানা গেছে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-প্রদর্শ…
  • ১৭ মার্চ ২০২৬
জুলাই গণ-আন্দোলন: ন্যারেটিভ, সংবিধান ও রাষ্ট্রীয় বৈধতা
  • ১৭ মার্চ ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল পর হাতিয়ার ইউএনওকে ওএসডি
  • ১৭ মার্চ ২০২৬
‘শক্তিশালী’ ইহুদি লবির চাপে ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ…
  • ১৭ মার্চ ২০২৬
মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ মার্চ ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল সংক্রামক …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence