উৎসবমুখর পরিবেশে হলে প্রবেশ ববি শিক্ষার্থীদের

০৪ অক্টোবর ২০২১, ১২:১৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় হল

বরিশাল বিশ্ববিদ্যালয় হল © টিডিসি ছবি

উৎসবমুখর পরিবেশে হলে প্রবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) আবাসিক শিক্ষার্থীরা। সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল বঙ্গবন্ধু হল, শের-ই বাংলা হল, ও শেখ হাসিনা হল খুলে দেওয়া হয়। মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ১৮ মাস পরে হল ও কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেওয়া হলো।

এদিন যেসব শিক্ষার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে এক ডোজ নিয়েছেন তাদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হয়।

শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী নবির হোসেন জয় বলেন, আজকে প্রবেশ করতে পেরে আমরা অনেক খুশি।সবাই উৎসবমুখর পরিবেশে হলে প্রবেশ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই।

তিনি আরো বলেন, অনেকদিন যাবত সবাই বাইরে ছিল, বাইরের খরচ, আবাসন ব্যবস্থা এগুলো অনেক ব্যয়বহুল ছিল।এছাড়া বাইরের পরিবেশনও তেমন ভালো না, হলের পড়ালেখার পরিবেশ অনেক সুন্দর।

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক মার্জিয়া নমি স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, যেসকল ছাত্রী কমপক্ষে এক ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছে, শুধু মাত্র সেসকল ছাত্রীরা সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবে। হলে প্রবেশের সময় অবশ্যই টিকা কার্ডের মূল কপি প্রদর্শন করতে হবে এবং টিকা কার্ডের ফটোকপি গেটে জমা দিয়ে প্রবেশ করতে পারবে। পরবর্তীতে অন্য ছাত্রীরা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করা সাপেক্ষে হলে প্রবেশ করতে পারবে।

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬