নতুন ক্যাম্পাসে ৫৪১ কোটি টাকা গড়মিলের হিসাব চায় জবি ছাত্রলীগ

২৯ আগস্ট ২০২১, ০৩:০৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ৫৪১ কোটি টাকার গড়মিলের তদন্ত চেয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ জবি শাখা।

জবি ছাত্রলীগ কর্মীরা রোববার (২৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে মিছিল শেষ করে।

এসময় তারা ভিসি ভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের দুর্নীতি অনিয়ম ও অর্থলোপাটের তদন্ত চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট আবেদন জানান। এ সময় মিছিলে তারা '৫৪১ কোটি টাকা গেলো কই?' ' বিশ্ববিদ্যালয়ের টাকা কার পকেটে?' 'আমাদের টাকা গেলো কই?' স্লোগান দেয়। 

জানা যায়, ২৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ঘিরে দুর্নীতি অনিয়ম ও ৫৪১ কোটি টাকা গড়মিল নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, ২০১৬ সালের আগস্টে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারের জমিতে বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবি শিক্ষার্থীদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য কেরানীগঞ্জে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেন।

এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু ১৮৮ একর জায়গা অধিগ্রহণ করতে পেরেছে। এ কাজটিও শেষ হয়নি, অধিগ্রহণ করতে হবে ২০০ একর জমি। মন্ত্রণালয়ে ফাইল চালাচালি, নতুন ক্যাম্পাস স্থাপনের মাস্টারপ্ল্যানের কাজ নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার পাঁয়তারায় বড় ধরনের অনিয়ম এবং সর্বশেষ করোনাকালীন সংকটে কাজ স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় প্রকল্পের মেয়াদ তিন দফা বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

২০১৯ সালে ৮৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ১৮৮ একর জমি অধিগ্রহণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন ক্যাম্পাসের জন্য ২০২০ সালের জুন পর্যন্ত ১৪৪১ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে এর মধ্যে ৫৪১ কোটি টাকা কোন কোন খাতে ব্যয় হয়েছে, তা জানাতে পারেননি প্রকল্প কর্মকর্তারা।

রাকসু, ছাত্রদল ও রাবি প্রশাসনের উদ্যোগে তিন স্থানে দেখানো হ…
  • ১৮ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল…
  • ১৮ জুলাই ২০২৬
‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে...’
  • ১৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ১-৩ স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রধ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence