নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবি অধ্যাপক ইলিয়াস

১১ জানুয়ারি ২০২১, ০৮:০৮ PM
অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস

অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস © টিডিসি ফটো

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। আজ সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নিজেই দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ইলিয়াস উদ্দিন বলেন, মহামান্য রাষ্ট্রপতি আজ (১১ জানয়ারি) আমাকে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। আজই আমি চিঠি পেয়েছি। তবে এখনো যুক্ত হইনি। আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাত করে আগামীকাল যোগদান করবো।

জানা যায়, অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ১৯৯৪ সালের মার্চ মাসে শাবিপ্রবির গণিত বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শাবিপ্রবিতে শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব, শাবিপ্ররবির ভারপ্রাপ্ত উপাচার্য, কোষাধ্যক্ষ, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, গণিত বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9