অনলাইন ক্লাসে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৫ জুলাই ২০২০, ০৪:০৪ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৫ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করার বিষয়ে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনের ক্লাসের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত উল্লেখ্যযোগ্য সিদ্ধান্তগুলো হলো- আগামী ১৫ জুলাই হতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অনলাইন ক্লাস শুরু করবে। অনলাইন ক্লাসের ভিডিওসমূহ ইউটিউব/ফেসবুক প্ল্যাটফর্মেও আপলোড করতে হবে যেন শিক্ষার্থীরা যেকোন সময়ে তা দেখতে পারে। অনলাইন শিক্ষা কার্যক্রম শুধু ক্লাস পরিচালনার মধ্যে সীমিত থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরে ১০ এপ্রিল জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬