প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিচ্ছেন বশেমুরবিপ্রবির কর্মকর্তারা

© টিডিসি ফটো

করোনা সংকট পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মরতরা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

মঙ্গলবার (০৫ মে) বশেমুরবিপ্রবি উপ-রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিরাজমান করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একদিনের বেতন এবং বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে সর্বমোট ৫ লক্ষ টাকা প্রদানে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো বলা হয়, দেশের এই দুর্যোগে আক্রান্তদের পাশে থাকার প্র‍য়াসে আমাদের এই প্রচেষ্টা প্রধানমন্ত্রী ও তার সরকার আনন্দচিত্তে গ্রহণ করবেন। দেশের যেকোন আপদকালীন প্রধানমন্ত্রী ও তার সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬