ইবিতে ক্লাশ শুরু কাল, র‌্যাগিং আতঙ্কে শিক্ষার্থীরা

২৫ জানুয়ারি ২০২০, ০৪:৩৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রবিবার (২৬ জানুয়ারি) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথমবর্ষের স্ব-স্ব বিভাগে ক্লাস শুরু হচ্ছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ক্লাস শুরু হওয়ায় ক্লাসে অংশ নিতে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের গণরুম ও বিভিন্ন মেসে উঠেছে। হল ও মেস গুলোতে ‘ভদ্রতা’ শেখানোর নামে চলছে র‌্যাগিং নামক মানসিক নির্যাতন। এতে আতঙ্ক রয়েছে নবীন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, র‌্যাগিং প্রতিরোধ করতে প্রত্যেক একাডেমিক ভবনে একজন করে সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক হলের আবাসিক শিক্ষকদের র‌্যাগিং বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেছি। র‌্যাগিংয়ের কোন খবর পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬