রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে একটি বাসায় ফিরোজা খানম জোসনা (৬৮) নামে এক শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পুলিশ জানায়, পল্লবী থানাধীন ‘ডি ব্লকের’ আট নম্বর সড়কের ২৯ নম্বর হোল্ডিংয়েরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ফিরোজা একাই বাস করতেন। তরুণী অবস্থায় তার বিয়ে হলেও বেশিদিন টেকেনি। সেই থেকে তিনি আলাদা বাস করতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি শিক্ষকতা করতেন। তার তিন কক্ষের ফ্ল্যাটের একটি কক্ষে তিনি থাকতেন, পাশের কক্ষটি রাজু মুন্সি নামে একজন ভাড়াটে রয়েছে। রাজু স্ত্রী ও সন্তান নিয়ে বাস করেন। আরেকটি কক্ষে ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ টানানো বাড়ির গেটে।

ফিরোজা প্রতিদিন সকালে বাসা থেকে বের হতেন শিক্ষার্থী পড়ানোর জন্য। মাঝেমধ্যে দুপুরে বাসায় যেতেন। তবে বেশিরভাগ সময় রাত ১০টার দিকে ফিরতেন। 

বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ফিরোজা বের হয়ে রাত ১০টায় বাসায় ফেরেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফিরোজা বাসা থেকে বের না হওয়ায় তিনি খোঁজ নেওয়ার জন্য দোতলায় যান। দরজা খোলা পেয়ে স্থানীয় মহিউদ্দিন নামে একজনকে জানান। পরে তারা ঘরে গিয়ে ফিরোজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রথমে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক সরকার সাংবাদিকদের বলেন, ‘লাশের পাশে একটি হাতুড়ি ও ওড়না পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে ফিরোজাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মাথা থ্যাঁতলে গেছে।’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬