শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ PM
হাবিপ্রবিতে নবীণ বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

হাবিপ্রবিতে নবীণ বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী © টিডিসি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের মেধাবী হওয়ার কোনো বিকল্প নেই। শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে। বিগত দিনে কোনো অনিয়ম হলে তা খতিয়ে দেখা হবে। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আয়োজিত নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের সঙ্গে থাকবো, তবে ভালো রেজাল্ট করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় বছরে ৮ লাখ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, আমি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বলতে চাই, তোমাদের অভিভাবকেরা তোমাদের দিকে তাকিয়ে আছেন। তাই আজ থেকে, যতদিন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে থাকবে প্রতিটি মুহূর্ত লেখা-পড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে তোমাদের পরিশ্রমই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দেবে। 

হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার সভাপতিত্বে আগত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির প্রমুখ।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬