বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা

১৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ PM
পাম্পগুলোতে দীর্ঘ লাইন

পাম্পগুলোতে দীর্ঘ লাইন © টিডিসি ফটো

ঝিনাইদহ জেলাজুড়ে ডিজেলসহ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায়, বোরো মৌসুমের এই ভরা সময়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার কৃষক। তেলের জন্য পাম্পগুলোতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।

সরেজমিনে সদর, শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, ড্রাম ও গ্যালন হাতে শত শত কৃষক তেলের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই কাঙ্ক্ষিত ডিজেল পাচ্ছেন না। যারা পাচ্ছেন, তাদেরও দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, বোরো ধান কাটার মৌসুম এবং রবি শস্যের সেচ কাজের জন্য এই সময়ে ডিজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেচ পাম্প চালাতে পারছেন না অনেকেই, ফলে ফসল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

কালিগঞ্জ উপজেলার কৃষক আলামিন নিজের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, ‘সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, দুপুর হয়ে গেলেও এখনো সিরিয়াল পাইনি। জমিতে ধান পাকতে শুরু করেছে, এই সময়ে পানি আর মাড়াইয়ের জন্য ডিজেল না পেলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

এদিকে, তেলের এই সংকটকে পুঁজি করে কিছু এলাকায় কালোবাজারে বাড়তি দামে ডিজেল বিক্রির অভিযোগও উঠেছে, যা সাধারণ কৃষকদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ফিলিং স্টেশন মালিকরা জানান, ডিপো থেকে তেলের বরাদ্দ কমে যাওয়ায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। ঝিনাইদহ পাম্প মালিক সমিতির এক প্রতিনিধি বলেন, ‘প্রতিদিন যে পরিমাণ চাহিদা থাকে, তার অর্ধেকও সরবরাহ পাচ্ছি না। ফলে অনেক কৃষককে ফেরত দিতে হচ্ছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬