কুবিতে ৭০ শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মূল ফটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মূল ফটক © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ৭০টি শূন্য আসনে ভর্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ, বি ও সি ইউনিটভিত্তিক এসব আসনে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে আগামী ১৯ থেকে ২০ এপ্রিল ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

খোঁজ নিয়ে জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি আসন ফাঁকা রয়েছে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি আসন এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রমের ভিত্তিতে আগামী ১৯ থেকে ২০ এপ্রিল পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত) সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

ইউনিটভিত্তিক মেধাক্রম অনুযায়ী 'এ' ইউনিটে ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত, 'বি' ইউনিটে মানবিক শাখায় ৪২৪ থেকে ৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪ থেকে ১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০ থেকে ২০৫ পর্যন্ত, এছাড়া 'সি' ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১ থেকে ৪০০, মানবিক শাখায় ২৬ থেকে ৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯ থেকে ৫০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসন থাকা সাপেক্ষে ভর্তি সম্পন্ন করা হবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব সনদের এক কপি করে ফটোকপি জমা দিতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের ব্যাংকের মাধ্যমে ১৪ হাজার ৬০০ টাকা ভর্তি ফি জমা দিতে হবে। এছাড়াও ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফি পরিশোধ করতে হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত ও হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পিংক বাস
  • ১৮ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ কানাডায়, করুন …
  • ১৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১৮ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: রি…
  • ১৮ আগস্ট ২০২৬
৭ দিনের মধ্যে প্রতিস্থাপন হচ্ছেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত…
  • ১৮ আগস্ট ২০২৬
কারিগরির ২১৮ জুনিয়র ইনস্ট্রাক্টরের গ্রেডেশন তালিকা প্রকাশ, …
  • ১৮ আগস্ট ২০২৬