নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে বাবর আজম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবর আজম ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের অজান্তে বসতঘরের পেছনের একটি ছোট পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে শিশুটির ফুফু মিম ঘরের পেছনের পুকুরে পানির ওপর তার পরনের প্যান্ট ভাসতে দেখে সন্দেহ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬