খুবিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি চালু

১৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ PM
নবভর্তি নেপালি শিক্ষার্থীদের বাংলা ভাষার ক্লাস হচ্ছে

নবভর্তি নেপালি শিক্ষার্থীদের বাংলা ভাষার ক্লাস হচ্ছে © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নেপালি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি "বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষণ" কোর্স চালু করা হয়েছে। গত ০৪ এপ্রিল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের উদ্যোগে ১৫ কার্যদিবসের জন্য এ কোর্সে আয়োজন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের নবভর্তি নেপালি শিক্ষার্থীদের বাংলা ভাষার ক্লাস সফলভাবে পরিচালিত হচ্ছে।

এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভাষাগত বাধা অতিক্রম করতে সহায়তা করছে, যার ফলে তারা প্রাতিষ্ঠানিক ক্লাসগুলো আরও ভালোভাবে বুঝতে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আরও স্বাচ্ছন্দ্যে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে। যা অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি নির্বিঘ্ন শিক্ষাজীবন নিশ্চিত করবে। 

এ বিষয়ে আন্তর্জাতিক অফিসের পরিচালক ড. মো. আশিক উর রহমান বলেন, বহির্বিশ্বের বিভিন্ন দেশে যেখানে ইংরেজি মাতৃভাষা নয়। যেমন : চীন, জাপান, জার্মান ইত্যাদি দেশগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সেই দেশের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করতে এখনের ভাষা শিক্ষা কোর্সের আয়োজন করা হয়। সেই প্রয়োজনীয়তা থেকেই বাংলাদেশে প্রথমবার, খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলাদেশি ভাষা ও সংস্কৃতি সাথে পরিচিত করতে এ ধরনের ভাষা শিক্ষা কোর্সের আয়োজন করেছে। যা পারস্পরিক মেলবন্ধন তৈরি ও শিক্ষা উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। 

এছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের নেপালী শিক্ষার্থী আসলাম আনছারী বলেন, আমি যখন প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে আসি, ভাষার প্রতিবন্ধকতার কারণে অনেক সমস্যায় পড়েছিলাম। লেকচার বোঝা, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা এবং দৈনন্দিন কাজ সামলানো সবই কঠিন ছিল। এতে পড়াশোনা ও সামাজিক জীবন উভয় ক্ষেত্রেই আমি সংগ্রাম করেছি এবং প্রায়ই একাকিত্ব অনুভব করেছি।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তবে সঠিক সহায়তা না থাকলে আমার জুনিয়রদেরও একই সমস্যায় পড়তে হবে বলে মনে করি। তাই বাংলা ভাষার ক্লাস চালুর এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বোঝাপড়া, আত্মবিশ্বাস ও সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬