বন্ধ ঘোষণার পরদিনই সান্ধ্য কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি জবির

১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:০১ PM
ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি বিজ্ঞপ্তি © টিডিসি ফটো

ইউজিসির নির্দেশনার প্রেক্ষিতে গতকাল সব ধরনের সান্ধ্য কোর্সে নতুন ভর্তি বন্ধের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। যদিও এর একদিনের মাথায় আজ সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্‌বান করা হয়েছে। এতে বলা হয়, উইন্টার ২০২০ সেশনে ভর্তি আবেদনপত্র সংগ্রহ করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আর আবেদনপত্র জমা দেয়া যাবে ২৭ ডিসেম্বর ২০১৯ থেকে ১৬ জানুয়ারি ২০২০ পর্যন্ত।

যদিও গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সব ধরনের সান্ধ্যকালীন কোর্সে নতুন করে ভর্তি না নেয়ার ঘোষণা দেয় জবি কর্তৃপক্ষ।

বন্ধ ঘোষণার পরও ভর্তি বিজ্ঞপ্তি দেয়া প্রসঙ্গে জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. পেয়ার আহম্মেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। কে বা কারা এ বিজ্ঞপ্তি দিয়েছেন আমি সেটি বলতে পারব না।

গতকাল সান্ধ্য কোর্স বন্ধের ও আজকে দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি

এর আগে গত বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বদরগঞ্জে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ‘ওরা এগারোজন’
  • ১৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কো…
  • ১৪ মার্চ ২০২৬
১৯৯৬ থেকে ২০০৯—ম্যানেজিং কমিটিতে কখনও সরাসরি শিক্ষাগত যোগ্য…
  • ১৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা …
  • ১৪ মার্চ ২০২৬
মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি: শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081