বেরোবি শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১১ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ আমন্ত্রণে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশীদ আসকারী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে দেশের শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জানারও পরামর্শ দেন প্রফেসর ড. মো. হারুন-উর-রশীদ আসকারী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সহিবুর রহমান, বিউটি মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. শাহরিয়ার আকিফ, আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. মেরাজ আলী, হার্ডওয়্যার টেকনিশিয়ান মো. সাইফুল ইসলাম, সহকারী স্টোর অফিসার শায়লা আকতার, পরিবহন পুলের উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) মো. সরফরাজ আলম, আইকিউএসি এর অফিসার ম্যানেজার মো. হুমায়ুন কবির এবং একাউন্টস অফিসার মো: নুরুজ্জামান।

ধর্ষণের লজ্জা সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত…
  • ০১ এপ্রিল ২০২৬
সংস্কার না হওয়ায় খোয়াসাগর দীঘিতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
  • ০১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা …
  • ০১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্ব…
  • ০১ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১…
  • ০১ এপ্রিল ২০২৬
আপগ্রেডেশন পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রকাশ করল কা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence