পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন্দির কমিটির সভাপতি বলছেন— ‘কোনো আয়োজন নেই’

১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ AM
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার কথা উল্লেখ করে সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে তিতুমীর কলেজ প্রশাসন

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার কথা উল্লেখ করে সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে তিতুমীর কলেজ প্রশাসন © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার কথা উল্লেখ করে সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে কলেজ প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। তবে কলেজের মন্দির কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ দাশের দাবি, দুর্গাপূজা উপলক্ষে কলেজে তাঁদের কোনো ধর্মীয় কার্যক্রম নেই; এমন আয়োজন কখনো করা হয়নি। এর মধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বনির্ধারিত নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমদের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র পূজা অনুষ্ঠান আগামীকাল থেকে শুরু হওয়ায় কলেজে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। নোটিশটি কলেজের সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য জারি করা হয়েছে। 

তবে কলেজে কোন পূজা আয়োজন করা হবে কিনা জানতে চাইলে কলেজের মন্দির কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ দাশ বলেন, দুর্গাপূজা উপলক্ষে কলেজে তাঁদের কোনো ধর্মীয় কার্যক্রম নেই। এটি কখনো করা হয়নি।

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হানিফের নেতৃত্বে কলেজের নারী হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের বর্তমান ও সাবেক শতাধিক নেতাকর্মী। 

ছাত্রদলের কর্মসূচি 

হঠাৎ করে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার  সকাল ১০টায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আগামীকাল ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত হবে। দুই দিন আগে মঙ্গলবার কলেজ প্রশাসনের কাছ থেকে এ অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছে।

এর আগে সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950