স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের

২৭ আগস্ট ২০২৬, ০১:৩৮ PM
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কলেজটির শিক্ষার্থীদের একাংশ। এ সময় সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো প্রত্যাখ্যান করে আগামী রোববার (৩০ আগস্ট) ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন তারা। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়। শিক্ষার্থীরা বলেন, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র কাঠামো দেওয়ার দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়ে সাত দিনের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন। 

ওই আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন জানিয়ে তারা বলেন, পরবর্তীতে দাবিগুলো বাস্তবায়ন না করে তিতুমীর কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০০৫ সালে জগন্নাথ ও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তখন তিতুমীরকে বাদ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পারলে তিতুমীর কলেজ কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে না—এমন প্রশ্নও তোলেন তারা।

আরও খবর: ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্তিতে ডিসিইউ শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে প্রত্যাখ্যান করে বলেন, স্বতন্ত্র তিতুমীর কলেজের দাবিতে আগামী ৩০ আগস্ট থেকে কলেজে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে। তবে প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে এবং জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জরুরি দায়িত্বে থাকা ব্যক্তিদের অবাধ চলাচলের সুযোগ রাখা হবে বলে জানান তারা।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে তারা মহাখালী অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬