তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস আটক

১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৮ PM
আটক করা আজমেরী গ্লোরি পরিবহনের পাঁচ বাস

আটক করা আজমেরী গ্লোরি পরিবহনের পাঁচ বাস © টিডিসি

সরকারি তিতুমীর কলেজের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে আজমেরী গ্লোরি পরিবহনের পাঁচটি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাসগুলো কলেজের মাঠে এনে রাখা হয়। শিক্ষার্থীদের দাবি, হাফ ভাড়া দেওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে বাসের কর্মীরা দুর্ব্যবহার ও হেনস্তার চেষ্টা করেন।

ভুক্তভোগী নারী শিক্ষার্থী জানান, গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। তিনি বলেন, ‘আমরা স্টুডেন্ট হিসেবে অর্ধেক ভাড়া দেওয়ার পর কন্ডাক্টর আমাদের দিকে টাকা ছুড়ে মারেন। পরে তিনি বলেন, স্টুডেন্ট ভাড়া বলে কোনো ভাড়া নেই। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিভিন্ন উসকানিমূলক কথা বলেন।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তারা আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আমার ফ্রেন্ডের মুখের সামনে হাত তোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল।’

বাস আটকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমুম হাবিব বলেন, ‘দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে। আমরা বাসগুলো আটক করেছি বিষয়টির নিষ্পত্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবিতে। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত হওয়াসহ বিষয়গুলোর সমাধান হলে আমাদের এভাবে অবস্থান নিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা হেল্পারের মাধ্যমে মালিক সমিতিকে বিষয়টি জানিয়েছি। তাঁদের সঙ্গে বসে আলোচনা করব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিও তাঁদের কাছ থেকে জানতে চাই।’

শিক্ষার্থীরা জানান, পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চান তারা।

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9