ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন না করার দাবিতে তিতুমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৯ আগস্ট ২০২৬, ০৩:৪৩ PM
প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন না করে ঢাবির অধীনেই অনার্স শেষ করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন তারা।

এ সময় ‘সেন্ট্রালের তালবাহানা চলবে না, চলবে না’, ‘তিতুমীর চাই, সেশনজটের মুক্তি’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

আন্দোলনকারী ২০২১-২২ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরীক্ষা দিয়ে অনার্স শেষ করতে চাই। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরীক্ষা দিলে আমাদের সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ২০২৬ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় কীভাবে ২০২১ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট দেবে, সেটি নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জেনে-শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছি। তাই আমাদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শতবর্ষী ও স্বনামধন্য প্রতিষ্ঠান। তাদের অধীনেই থেকে আমরা দ্রুত অনার্স শেষ করতে চাই। এসব দাবিতেই ২১-২২ শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষার্থীরা আজ আন্দোলন করেছি।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাধন সরকার বলেন, ‘শুরু থেকেই আমরা ২০২১-২২ শিক্ষাবর্ষকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার বিরোধিতা করে আসছি। প্রায় সাড়ে তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করার পর নতুন কাঠামোয় গেলে প্রশাসনিক জটিলতা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দীর্ঘ প্রক্রিয়ার কারণে সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। এতে আমাদের পরিচয় সংকটও তৈরি হতে পারে।’

আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

তিনি বলেন, ‘এ বিষয়ে ভিসি ও উপাধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেও আশানুরূপ সমাধান পাওয়া যায়নি। পরবর্তী সময়ে অনলাইন ভোটাভুটিতেও তিতুমীরের অধিকাংশ শিক্ষার্থী সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার বিপক্ষে মত দিয়েছেন। আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছি না। যারা যেতে চান, তারা যেতে পারেন। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেন্ট্রালের অধীনে নিয়ে গিয়ে সেশনজটে ফেলার বিষয়টি আমরা মেনে নিতে চাই না।’

বাধন সরকার আরও বলেন, ‘এ দাবিতে আমরা আজ শান্তিপূর্ণ সমাবেশ ও কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছি। দ্রুত সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সারজিস হোসেন বলেন, ‘আমরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডিসিইউতে অধিভুক্ত হলে সেশনজট, নতুন সিলেবাস ও প্রশ্নপদ্ধতি পরিবর্তন, পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা এবং চরম অনিশ্চয়তার মতো নানা জটিলতার মুখোমুখি হতে পারি। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে নই; আমরা আমাদের সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছি।’

শিক্ষার্থীরা কিছুক্ষণ অবস্থানের পর সড়ক ছেড়ে দেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন না করার দাবিতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়টি বয়কটের ঘোষণা দেন।

যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9