আজ প্রকাশ হচ্ছে অনার্সের প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা

২২ জুলাই ২০২৬, ০১:১০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা আজ (২২ জুলাই) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একই দিন রাত ৯টা থেকে ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা-বিষয়ক স্কুলের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ‘NU ATHN Roll Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে বিকেল ৪টা থেকেই ফল জানতে পারবেন। এ ছাড়া রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে লগইন করেও ফলাফল দেখা যাবে।

প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে চূড়ান্ত ভর্তি ফরম এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ২৩ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। পরে ৪ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেবে।

এদিকে প্রথম রিলিজ স্লিপে নির্বাচিত কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থেকে থাকেন, তবে তাকে ২৮ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, প্রথম রিলিজ স্লিপে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9