ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ২০ জুলাই

১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের (রি-স্ক্রুটিনি) আবেদন আগামীকাল ২০ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘সার্ভিস রিইভ্যালুয়েশন’ অপশনে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শেষে ‘পে স্লিপ’ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।

এছাড়া সোনালী ব্যাংকের ‘অনলাইন পেমেন্ট গেইটওয়ে’ ব্যবহার করে নগদ, বিকাশ, রকেট, বিভিন্ন ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাব থেকে অনলাইনে অর্থ পরিশোধের মাধ্যমেও আবেদন সম্পন্ন করা যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদনপত্র পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে অর্থ জমা দিলে সৃষ্ট জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

আবেদন করার সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভুল পত্রকোডে আবেদন করলে পরবর্তীতে কোনো ধরনের সংশোধনের সুযোগ থাকবে না।

প্রতি উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬