জাতীয় বিশ্ববিদ্যালয়

২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ২৮ জুলাই

১৯ জুলাই ২০২৬, ১০:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ২৭ জুলাই (সোমবার) অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রকোড ২১১৫২১ ও ২১১৫০১-এর পরীক্ষা, যা ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা একই সময়ে ২৮ জুলাই নেওয়া হবে। তবে স্থগিত হওয়া এ পরীক্ষা ছাড়া অন্যান্য সব পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষর করেছেন।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬