আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবির পাঁচ স্বর্ণ জয়

০৭ মে ২০২৬, ০১:১১ AM
আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবি

আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবি © সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী (৪-৬ মে) আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা–২০২৬-এ পাঁচটি স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রতিযোগিতায় ছেলে দল ৪৩ পয়েন্ট অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ৩৪ পয়েন্ট পেয়ে এককভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে মেয়ে দল।

ছেলেদের ইভেন্টে যবিপ্রবির পারফরম্যান্স ছিল নজরকাড়া। শাহরিয়ার ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ, ৪০০ মিটার হার্ডেলসে রৌপ্য এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। মারুফ ২০০ মিটার দৌড়ে স্বর্ণ ও ১০০ মিটার দৌড়ে রৌপ্য পদক লাভ করেন। সৌরভ দীর্ঘ লাফে স্বর্ণ এবং ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। এছাড়া আলী বর্শা নিক্ষেপে স্বর্ণ পদক জেতেন।

মেয়েদের ইভেন্টে সামিয়া দীর্ঘ লাফে স্বর্ণ ও ২০০ মিটার দৌড়ে রৌপ্য পদক অর্জন করেন। ফলে যবিপ্রবির মোট স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ায় পাঁচটি।

অন্যদিকে, রহমত চাকতি নিক্ষেপে রৌপ্য এবং রবিন দীর্ঘ লাফে রৌপ্য পদক অর্জন করেন। দলগত ইভেন্টে ৪×১০০ মিটার রিলেতে সৌরভ, মামুন, রবিন ও মারুফ রৌপ্য পদক জেতেন। এছাড়া ৪×৪০০ মিটার রিলেতে কাবির, সাব্বির, মারুফ ও শাহরিয়ার ব্রোঞ্জ পদক অর্জন করেন।

মেয়েদের বিভাগেও যবিপ্রবি দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। আঁখি ১০০ মিটার হার্ডেলস ও উচ্চ লাফে রৌপ্য এবং দীর্ঘ লাফে ব্রোঞ্জ পদক লাভ করেন। আইভি বর্ষা নিক্ষেপে রৌপ্য ও গোলক নিক্ষেপে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্তিকা ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক পান।

দলগত ইভেন্টে মেয়েদের ৪×১০০ মিটার রিলেতে ফাওজিয়া, সোনিয়া, আঁখি ও সামিয়া এবং ৪×৪০০ মিটার রিলেতে সামিয়া, আঁখি, অন্তিকা ও সোনিয়া রৌপ্য পদক অর্জন করেন। মেয়েদের মোট পয়েন্ট ছিল ৩৪।

যবিপ্রবির অ্যাথলেটিক্স দলের কোচ ও শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘আমাদের ছাত্র ও ছাত্রী—উভয় দলই রানারআপ হয়েছে। যদিও ছাত্রদের কাছ থেকে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল, তবুও এই অর্জন আমাদের জন্য বড় সাফল্য। ভবিষ্যতে আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাব।’

উল্লেখ্য, প্রতিযোগিতায় সম্মিলিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলে দল প্রথম স্থান অর্জন করেছে। যবিপ্রবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় হয়েছে। মেয়েদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং যবিপ্রবি দ্বিতীয় স্থান অর্জন করেছে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬