ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে চান যবিপ্রবি কোষাধ্যক্ষ

০৩ মে ২০২৬, ১২:২৯ AM
যবিপ্রবি কোষাধ্যক্ষ

যবিপ্রবি কোষাধ্যক্ষ © টিডিসি ফটো

কোষাধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি চেয়ে বিদায় নিতে চান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। শনিবার (২ মে, ২০২৬) নিজের ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে যবিপ্রবির উপাচার্যের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর এ আবেদন করেন তিনি।

স্বেচ্ছায় অব্যহতির কারণ উল্লেখ করে আবেদনে তিনি লিখেন, তার পরিবার সিলেটে অবস্থান করায় পরিবারের জন্য তার সময় ব্যবস্থাপনায় সমন্বয় করা দূরহ হয়ে পড়ছে এবং দূরবর্তী অবস্থানে থাকায় পরিবারের নিরাপত্তা ও অসুস্থতার বিষয় গুলো তার দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। তাই তিনি যবিপ্রবির কোষাধ্যক্ষ পদ থেকে ২ মে, ২০২৬  দুপুর হতে অব্যহতি নিয়ে ৩ মে, ২০২৬ দুপুর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থল ইংরেজী বিভাগের অধ্যাপক পদে যোগদান করতে চান।

অধ্যাপক ড.হোসেন আল মামুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে স্বেচ্ছায় অব্যহতির বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য ড. ইয়ারুল কবীর বলেন, ড. হোসেন আল মামুননের অব্যহতির বিষয়টি একটি রুটিন ওয়ার্ক, যেহেতু আমার মাধ্যমে উনি এটি পাঠিয়েছেন আমি উনার চিঠি সংশ্লিষ্ট মন্ত্রনালয় বরাবর ফরোয়ার্ড করেছি।

উল্লেখ্য, ড.হোসেন আল মামুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের অধ্যাপক এবং তিনি ১৬ জানুয়ারি ২০২৫ সালে যবিপ্রবিতে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬