যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 

২৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ PM
হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী  মেডিকেলে

হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী  মেডিকেলে © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭০ জন নারী শিক্ষার্থী। বুধবার (২২ এপ্রিল) যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে রাতের খাবার গ্রহণের পর ‘ফুড পয়জনিংয়ের’ এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিনভর অসুস্থ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। পরে তাদের অনেক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে রাতের খাবার খান শিক্ষার্থীরা। এরপর বৃহস্পতিবার ভোর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল নয়টার দিকে ডা. এম আর খান মেডিকেল সেন্টার খুললে বীর প্রতীক তারমন বিবি হল থেকে একের পর এক ছাত্রী এসে সেবা নিতে থাকেন। দুপুরের দিকে অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খান মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা।

শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে দেড় শতাধিক শিক্ষার্থী হলের ডাইনিংয়ে খাবার গ্রহণ করেন। যারা শুধু ডাইনিংয়ের খাবার খেয়েছে তাদের মধ্য থেকে অন্তত ৭০ জন শিক্ষার্থী বমি, পাতলা পায়খানা, পেটব্যথাসহ ‘ফুড পয়জনিং’জনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হন।

প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা: আফরোজা খাতুন বলেন, ছাত্রীদের অসুস্থতার বিষয়ে জানতে পেরে সহকারী হল প্রভোস্টকে পাঠানো হয়। অসুস্থ ছাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে আমরা চেষ্টা করছি।

এদিকে, অসুস্থ ছাত্রীদের মধ্যে বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে অন্তত ২০জন ছাত্রী ভর্তি হন। বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে দেখতে যান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি শিক্ষার্থীদের অসুস্থতার খোঁজখবর নেন এবং ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন।

যবিপ্রবির তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের খাবার খেয়ে ৬০-৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা যবিপ্রবির মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। ২০ জনের মতো শিক্ষার্থী পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। এদের অধিকাংশই এখন সুস্থ আছেন।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬