সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী

৩০ মার্চ ২০২৬, ১০:২১ PM
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় খুলনা মহানগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটা।

জানা গেছে, মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে। আমাদের দপ্তরের একজন সেখানে রয়েছে। তার মরদেহ খুলনার মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।’

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬