জাতীয় প্যারেডে খুবির দুই ক্যাডেটের গর্বের পদচারণা

২৬ মার্চ ২০২৬, ০৮:২০ AM
খুবির দুই ক্যাডেট

খুবির দুই ক্যাডেট © সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য জাতীয় প্যারেডে অংশ নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ-শাখার দুই ক্যাডেট। কঠোর প্রশিক্ষণ ও ঈদের ছুটি ত্যাগ করে তারা দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন।

রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য জাতীয় প্যারেড। এতে অংশগ্রহণ করবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আধা-সামরিক সংগঠনসমূহ। এরই অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকেও অংশ নিচ্ছে একটি সুসজ্জিত কন্টিনজেন্ট।

বিএনসিসি খুলনা ফ্লোটিলার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের নৌ-শাখা থেকে নির্বাচিত হয়েছেন দুই মেধাবী ক্যাডেট আনিসা ইবনাথ রাইসা এবং সাদিয়া আজাদ তুলতুল। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী।

জাতীয় পর্যায়ের এই প্যারেডে অংশগ্রহণের জন্য দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন তারা। ঈদের ছুটি ত্যাগ করে পরিবার-পরিজন থেকে দূরে অবস্থান করেও তারা মনোনিবেশ করেছেন শারীরিক ও মানসিক প্রস্তুতিতে। তাদের এই ত্যাগ ও পরিশ্রম ইতোমধ্যেই সুফল এনে দিয়েছে বিএনসিসি কন্টিনজেন্টে জায়গা করে নিয়ে তারা প্রতিনিধিত্ব করছেন খুলনা বিশ্ববিদ্যালয়কে।

বিএনসিসি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “জাতীয় প্যারেডে অংশগ্রহণ করা প্রতিটি ক্যাডেটের জন্য গর্বের বিষয়। খুবি নৌ-শাখার এই দুই ক্যাডেট তাদের দক্ষতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে।”

অন্যদিকে, সহপাঠীদের পক্ষ থেকে জানানো হয়, “তাদের এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা। তারা দেখিয়ে দিয়েছে কঠোর পরিশ্রম করলে জাতীয় পর্যায়েও নিজেকে তুলে ধরা সম্ভব।”

জাতীয় দিবসের এই গৌরবময় আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারা নিয়ে উচ্ছ্বসিত দুই ক্যাডেটই। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও দেশের জন্য কাজ করার সুযোগ পাবেন।

জাতীয় প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে আনিসা ইবনাথ রাইসা ও সাদিয়া আজাদ তুলতুল শুধু নিজেদের নয়, বরং খুলনা বিশ্ববিদ্যালয় এবং বিএনসিসি নৌ-শাখার মর্যাদাও উজ্জ্বল করেছেন।

নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9