ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী জেবা বাঁচতে চায়

০৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ PM
ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী

ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের মেধাবী  শিক্ষার্থী ফারহানা হোসেন জেবা এখন জীবনের এক চরম সংকটে। যে মানুষটির হাসিতে ক্যাম্পাস মুখরিত থাকত, মরণব্যাধি ক্যান্সার আজ সেই হাসিকে স্তব্ধ করে দিয়েছে। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার কেমোথেরাপি চলছে।

জেবার কোলে এখন মাত্র আট মাস বয়সী এক দুগ্ধপোষ্য শিশু। যখন এই বয়সে মায়ের কোলে নিশ্চিন্তে থাকার কথা, তখন জেবা লড়ছেন মৃত্যুর সাথে। তার এই শিশু সন্তানটির ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তাকে বাঁচিয়ে রাখা আজ বড় প্রয়োজন। জেবা সুস্থ হয়ে উঠলেই তার সন্তান ফিরে পাবে মায়ের মমতা।

চিকিৎসকরা জানিয়েছেন, জেবার উন্নত ও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক ২৫ লক্ষ টাকা। একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে এককভাবে এত বিশাল অংকের অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তার বন্ধু, সহপাঠী এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

জেবার সহপাঠীরা অত্যান্ত বিনীতভাবে জানান, 'আমাদের চঞ্চল সেই বান্ধবীকে আমরা এভাবে হারিয়ে যেতে দিতে পারি না। এই পবিত্র রমজান মাসে আপনাদের সামান্য সহযোগিতাই পারে জেবাকে তার বাচ্চার কাছে ফিরিয়ে দিতে।'

আপনার দেওয়া ছোট একটি অনুদান বা 'ঈদের সালামি' জেবার চিকিৎসার জন্য বড় অবদান রাখতে পারে। সাহায্য পাঠাতে নিচের মাধ্যমগুলো ব্যবহার করুন:

বিকাশ: ০১৭৭২ ৮২৬১১৬ (শামীমা ইসলাম) নগদ: ০১৩১০ ৯৭৩৭৫৬
ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ:
অ্যাকাউন্ট নাম: G. M. HASNAIN MITUL
অ্যাকাউন্ট নম্বর: 1068238180001
ব্যাংক: ব্র্যাক ব্যাংক পিএলসি (BRAC Bank PLC)
শাখা: ভোলা শাখা (BHOLA BRANCH)
রাউটিং নম্বর: 060090100
সুইফট কোড: BRAKBDDH

ট্যাগ: খুবি
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি
  • ০৯ মে ২০২৬
শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষ…
  • ০৯ মে ২০২৬
আজ রাত জেগে থাকার দিন 
  • ০৯ মে ২০২৬
বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের প্রতিবাদে জেডিপির বিক…
  • ০৯ মে ২০২৬
বাসচালক-হেলপারকে অপহরণ করে লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তা…
  • ০৯ মে ২০২৬
একই দিনে সারাবিশ্বে ঈদ পালন প্রসঙ্গে যা জানালেন বায়তুল মোক…
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9