খুবির ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন ‘ডুইং ইট ফর দ্য প্লট’

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ AM
খুবিতে উদ্ভাবনী চিন্তা ও কৌশলভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড দ্য হ্যাক’ এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালেতে জয়ীরা

খুবিতে উদ্ভাবনী চিন্তা ও কৌশলভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড দ্য হ্যাক’ এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালেতে জয়ীরা © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উদ্ভাবনী চিন্তা ও কৌশলভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড দ্য হ্যাক’ এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। একাধিক ধাপের বিশ্লেষণ, সৃজনশীলতা ও কৌশলগত চ্যালেঞ্জ অতিক্রম করে চূড়ান্ত পর্বে ওঠা দলগুলো তাদের সাহসী ও সময়োপযোগী সমাধান উপস্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

চূড়ান্ত পর্বে উত্তীর্ণ দলগুলো তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করে। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দল ‘ডুইং ইট ফর দ্য প্লট’; ফার্স্ট রানার-আপ হয় ‘ব্যাড আর-ও-আই’ এবং উদীয়মান মেধার স্বীকৃতিস্বরূপ ‘এমার্জিং টিম অ্যাওয়ার্ড’ অর্জন করে ‘টিম এজ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী। গ্র্যান্ড ফিনালের বিচারকের দায়িত্ব পালন করেন ট্রেজারার, সিটি ব্যাংকের এরিয়া হেড ও ব্রাঞ্চ ম্যানেজার হিমাদ্রি শেখর এবং ক্যাডারস এর কোয়ালিটি অডিট অফিসার মো. আকিবুর রাহাত জিম। বিচারকরা প্রতিটি উপস্থাপনা গভীরভাবে মূল্যায়ন করেন এবং অংশগ্রহণকারীদের ধারণা, কৌশল ও বাস্তবায়নযোগ্যতা বিষয়ে গঠনমূলক পরামর্শ দেন।

মেধা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, ‘শুধু জিপিএ দিয়ে চাকরি পাওয়া যায় না; জিপিএ হলো একটি ন্যূনতম মানদণ্ড। চাকরির বাজার জয় করতে হবে বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আই কন্টাক্ট এবং ডেপথ অব নলেজ। আমরা যদি মেধাকে অগ্রাহ্য করি বা বাদ দিই, তাহলে দেশ পিছিয়ে পড়বে, যার উদাহরণ আমরা অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগের মাধ্যমে দেখেছি।’

আরও পড়ুন: রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন জুলাই শহীদদের ছবি মনে রাখি

ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী বলেন, ‘অনেকে মনে করেন, যারা ব্যবসায় শিক্ষা গ্রহণ করে, তারাই ভালো ব্যবসা পরিচালনা করতে পারে এটি ভুল ধারণা। ব্যবসা মানেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার। প্রতিযোগিতা না থাকলে ব্র্যান্ডিং পার্থক্যের প্রয়োজন পড়ে না; কারণ বাজার তখনই গড়ে ওঠে, যখন সেখানে প্রতিযোগিতা থাকে।’

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা কেবল একটি সমাপনী অনুষ্ঠান নয় বরং এটি তরুণ মেধার সৃজনশীলতা ও নেতৃত্বের সম্ভাবনা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। উদ্ভাবনী চিন্তা, যুক্তিভিত্তিক বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সমাধানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের উদ্ভাবনী যাত্রার জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠান শেষে বিচারকরা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য ডেইলি ক্যাম্পাস।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬