খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

১৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ AM
খালেদা জিয়ার মাগফেরাত ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

খালেদা জিয়ার মাগফেরাত ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির সূচনা করেন মোস্তাফিজুর রহমান রুমি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
 
মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রীর যে লড়াই-সংগ্রাম, তা এখনো শেষ হয়নি। সেই অসমাপ্ত সংগ্রাম আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে নিতে চাই।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়া উদ্যানে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9