জকসু নির্বাচনের সংশোধিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ 

১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সংশোধিত চূড়ান্ত প্রার্থী তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। সংশোধিত চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১৫৭ জন। বুধবার (১৭ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘প্রার্থীদের নাম সংশোধনের জন্য আমাদের নিকট আবেদন এসেছে অনেকগুলো। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা নাম সংশোধন বা নিকনেম রাখার জন্য কাজ করছি। ফলে আমাদের কিছুটা সময় বেশি লাগছে।’

তিনি বলেন, ‘আমরা আজকের মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সংশোধিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবো। আগামীকাল ব্যালট নম্বর দিতে পারব। আমাদের কার্যক্রম চলছে।’

আরও পড়ুন: ডাক্তার বাবার মেডিকেলেই পড়বেন মিহা, লিহা পড়বেন পাশের মেডিকেলে

এর আগে সংশোধিত নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোট গ্রহণ ও গণনার জন্য ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে কমিশন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950