জকসু নির্বাচন

চূড়ান্ত প্রার্থী তালিকা ও মনোনয়ন প্রত্যাহারের তারিখ স্থগিত

০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ AM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসুর) নির্বাচনের পূর্বনির্ধারিত তফসিলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে জকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের তারিখ স্থগিত করা হয়েছে। আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ধার্য ছিল। পরবর্তীতে এই তারিখ জানানো হবে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। সভার সিদ্ধান্তের উপর নির্ভর করে জকসুর পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

তিনি জানান, এর আগে জকসু নির্বাচনে উদ্দেশ্যে মনোনয়ন সংগ্রহ করা ১৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। নানাবিধ ত্রুটির কারণে এটি বাদ পড়ে। এর মধ্যে ১৫ জন প্রার্থী আপিল করে। আপিল নিষ্পত্তি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসুর সভাপতি অধ্যাপক ড.রেজাউল করিম ৬ জন আপিল কারীর প্রার্থীতা চূড়ান্ত করে।  

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের নির্বাচন কবে হবে, ডোপ টেস্ট কবে হবে, স্থগিত কর্মসূচি কবে হবে তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়ের খোলার উপর।

এর আগে গত নভেম্বর মাসের ৫ তারিখ জকসুর তফসিল ঘোষণা করে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে, এছাড়া তফসিল অনুযায়ী  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর, মনোনয়ন পত্র বিতরণ করা হবে ১৩,১৬ ও ১৭ নভেম্বর। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে  ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা সম্ভব হয়নি।   

এছাড়া  ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় সীমা স্থগিত করেছে। 

যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদেও দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার, জামায়াতের উ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬