‎জকসু নির্বাচন: প্রার্থীদের ডোপটেস্ট আগামী মঙ্গল ও বুধবার

০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ AM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আগামী মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হবে। রবিবার রাতে বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

‎তিনি বলেন, ‘আগামী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে। প্রার্থীদের এনআইডি কার্ড এবং স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হতে হবে। সেখানেই ডোপটেস্ট সম্পন্ন করা হবে। টেস্টের সময় ডাক্তারদের পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতিনিধিও উপস্থিত থাকবেন।’

‎প্রার্থীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘প্রত্যেক প্রার্থীকে নিজ হাতে স্বাক্ষর দিতে হবে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। কেউ স্বাক্ষর জাল করেছে এমন প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।’

‎এর আগে গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং শেষে নির্বাচনের নতুন তফসিল নির্ধারণ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর হবে বলে জানানো হয়। 

এ ছাড়া তফসিলে বলা হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৪ থেকে ২৭ ডিসেম্বর, ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর, ভোট গণনা ৩০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর।

সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
  • ১১ জুলাই ২০২৬
শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা
  • ১১ জুলাই ২০২৬
ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যায় শিশু সাজেদুল, চারদিন প…
  • ১১ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আ…
  • ১১ জুলাই ২০২৬
বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
২৫ বছরে ঢাকা মেডিকেলকে দক্ষিণ এশিয়ায় ‘শ্রেষ্ঠ’ দেখার আশা ডা…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence