ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজে শিক্ষার্থী নিহত, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১০ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ PM
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ

সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাহদুর শাহ পার্কের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড় হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলের খুনিরা আমার ভাইকে খুন করেছে। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর এ বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন চাঁদাবাজির রাজনীতি চালু করেছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিন সাদাত বলেন, মাদকসেবনের বিরুদ্ধে কথা বলায় একজন শিক্ষার্থীকে খুনের স্বীকার হতে হলো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই।

আরেক শিক্ষার্থী রিফাত বলেন, ছাত্রদল আবার হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। তারা তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে নিহত হতে হলো। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই। আজ তেজগাঁও কলেজে হয়েছে কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে। আমরা চাই না ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এ রকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক।

এত আগে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ সেশনের সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9